ইসলাম টাইমস ডেস্ক: ভারতের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম দিল্লির জামিয়া মিল্লিয়া ইসলামিয়াতে কিছু সাহসী শিক্ষার্থীর বাধায় কর্তৃপক্ষ একটি ফ্যাশন শো বাতিল করতে বাধ্য হয়েছে।
এই ধরনের অনুষ্ঠান ‘ইসলাম-বিরোধী’ এবং জামিয়ার সংস্কৃতির পরিপন্থী হওয়ায় ছাত্রদের মধ্যে বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করে।
শেষ পর্যন্ত তাদের বাধার মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুষ্ঠানের অনুমতি বাতিল করে দিতে বাধ্য হয়।
স্টুডেন্টস অব জামিয়ার নেতা লুতফুর রহমান বিবিসিকে বলছিলেন, “আপনি যদি ফ্যাশন শো-র পোস্টারগুলো দেখেন তাহলে দেখবেন অক্ষরিক অর্থেই সবকিছু দেখা যাচ্ছে এমন পোশাকে মেয়েদের ছবি আছে তাতে।”
“আমরা একটি ছাত্র সংগঠন, কোনও রাজনৈতিক দলের সঙ্গে আমাদের সম্পর্ক নেই, কিন্তু আমরা জামিযার আদর্শ রক্ষার জন্য কাজ করে থাকি – আমরা তো জামিয়াতে ক্যাসিনো বা র্যাম্প ওয়াকিং মানতে পারব না।”
“আমরা ওগুলোর বিরোধিতা করেছি, কারণ এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতারা কোন আদর্শ নিয়ে জামিয়া গড়ে তুলেছিলেন আর কেন জামিয়া দেশের আর পাঁচটা প্রতিষ্ঠানের চেয়ে আলাদা সেটা আমাদের মাথায় রাখতে হবে।”
শনিবার বিকেলে ওই সংগঠনের কিছু শিক্ষার্থী প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করলে শেষ পর্যন্ত কর্তৃপক্ষ ফ্যাশন শো-র আয়োজন বাতিল করতে বাধ্য হয়।
সূত্র: বিবিসি
















