ইসলাম টাইমস ডেস্ক : ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলের মুরিদরা জাকের পার্কির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সালকে রাজনীতি বাদ দিয়ে ধর্ম-কর্মে মনোযোগ দেওয়ার আহবান জানিয়েছেন।
গত শনিবার সন্ধ্যায় খানকায়ে মুজাদ্দেদিয়া বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের উদ্যোগে ফরিদপুরে পবিত্র ফাতেহা শরিফ উদযাপন মিশন সভা ও উরস শরিফ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।
তারা অভিযোগ করে বলেন, রাজনীতির কারণে মওলানা পাওয়া যাচ্ছে না এবং মুরিদরাও ঠিক মতো টাকা পয়সা দিচ্ছে না।
তারা বলেন, এসব রাজনীতি বাদ দিয়ে না হয় তরিকা প্রচারের কাজ করুন। তাহলে হয়তো কিছু মওলানা পেয়ে যাবেন। তখন দেখবেন অনেক মানুষ আপনার কাছে যাবে। কিন্তু দয়া করে এই রাজনীতি বাদ দিন। জাকের পার্টিকে মুরিদানেরা এখন আর টাকা পয়সা দিচ্ছে না উল্লেখ করে বক্তারা বলেন, টাকার অভাবে তারা ঢাকা যেতে পারেন না। তাই তাদের রাজনীতিও শেষ হয়ে গেছে।
বিশ্ব জাকের মঞ্জিলের প্রবীন খাদেম ও কর্মী গ্রুপের সহকারী বিভাগীয় কর্মী প্রধান অধ্যাপক দলিলউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী কর্মী প্রধান মোস্তাক আহমেদ পাল, সহকারী কর্মী প্রধান অধ্যক্ষ কায় খসরু, সহকারী মিশন প্রধান অধ্যাপক আবুল বাশার, অ্যাডভোকেট নুরুল ইসলাম। সভায় বিশ্ব ফাতেহা দিবস উদযাপনের ব্যাপারে আলোচনা অনুষ্ঠিত হয়।
















