ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর মালিবাগ কাঁচা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারের প্রায় শতাধিক দোকান পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জুয়েল আহমদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর ৬টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে এর আগেই আগুনে পুড়ে গেছে বাজারে প্রায় শতাধিক দোকান। তবে তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
















