রাষ্ট্রপতির সঙ্গে ইসির বৈঠক, তফসিল ঘোষণার সিদ্ধান্ত ৪ নভেম্বর

ইসলাম টাইমস ডেস্ক : আগামী ৪ নভেম্বর নির্বাচন কমিশনের বৈঠকের পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করবেন তিনি।

সিইসি বলেন, তাঁরা রাষ্ট্রপতিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেছেন। তবে কবে নির্বাচনের তফসিল হবে সে ব্যাপারে আজকের বৈঠকে কোনো আলোচনা হয়।

সংলাপের কারণে তফসিল পেছানোর কোনো সম্ভাবনা আছে কি না সে সম্পর্কে জানতে চাইলে সিইসি বলেন, এ নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে তিনি বিভিন্ন দলের সঙ্গে সরকার ও আওয়ামী লীগের সংলাপকে স্বাগত জানান।

এর আগে বিকেল পৌনে ৪টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যান নির্বাচন কমিশনারেরা।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার নেতৃত্বে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে অংশ নেন অপর চার কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও শাহাদাত হোসেন চৌধুরী। নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমেদও বৈঠকে উপস্থিত ছিলেন।

আসন্ন একাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করতে ইসির আগ্রহে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন চলতি মাসের প্রথম সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশন সচিব বলে আসছেন। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতে সিইসি বলেছেন, নভেম্বরের প্রথম সপ্তাহে তাঁরা তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছেন।

পূর্ববর্তি সংবাদগোরস্থানের মানুষেরা
পরবর্তি সংবাদসংলাপের জন্য প্রধানমন্ত্রীকে ইসলামী ঐক্যজোটের চিঠি