সড়ক দুর্ঘটনা এড়াতে হাইকোর্টের চার নির্দেশনা

ইসলাম টাইমস ডেস্ক: সড়ক দুর্ঘটনা এড়াতে রুটভিত্তিক ভিন্ন ভিন্ন রঙের বাস চলাচল নিশ্চিতের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি ড্রাইভার লাইসেন্স নিতে আসলে প্রত্যেকের ডোপ টেস্ট (মাদক পরীক্ষা) ও চক্ষু পরীক্ষা করারও নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে এসব নির্দেশনা কার্যকর করতে বলা হয়েছে।

সড়ক দুর্ঘটনায় তিতুমীর কলেজের ছাত্র রাজীবের হাত হারানো ও পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া রায় ঘোষণার সময় বৃহস্পতিবার (২০ জুন) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব নির্দেশনা দেন।

রাজীবের পরিবারের পক্ষে আইনজীবী রুহুল কুদ্দুস কাজল জানান, আদালত ক্ষতিপূরণের রায় দেওয়ার সময় চারটি নির্দেশনা দিয়েছেন। আগামী ছয় মাসের মধ্যে এসব নির্দেশনা কার্যকর করতে বলা হয়েছে। নির্দেশনা চারটি হলো এক. যারা ড্রাইভিং লাইসেন্স নিতে আসবেন, তারা ঠিকভাবে দেখেন কি-না ও গাড়ি চালাতে সক্ষম কি-না তা নিশ্চিত হতে তাদের ডোপ টেস্ট ছাড়াও চোখের পরীক্ষা করে দেখতে হবে। দুই. গুরুত্বপূর্ণ বড় বড় স্টপেজগুলোতে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করতে হবে, যেন কেউ বেপরোয়া গাড়ি চালাতে না পারেন। তিন.বাস রুট ফ্রাঞ্চাইজ করতে হবে;এর ফলে ভিন্ন ভিন্ন রঙের মাধ্যমে ভিন্ন ভিন্ন রুটে বাস চলাচল নিশ্চিত করতে হবে। চার. ২০১৮ সালে সড়ক আইন নামে যে আইন হয়েছে, সেটি অবিলম্বে বাস্তাবায়ন ও এর অধীনে বিধি প্রণয়ন করতে হবে।

 

পূর্ববর্তি সংবাদজব্দ করা হয়েছে ডিআইজি মিজানের ব্যাংক হিসাব
পরবর্তি সংবাদনজরদারি করতে আসা মার্কিন ড্রোন গুলি করে ফেলে দিল ইরান