ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হলেন একই পরিবারের তিনজন

 ইসলাম টাইমস ডেস্ক: ফরিদপুরের কোমরপুরে ঢাকা-খুলনা মহাসড়কে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গ্রামীণ জুয়েলার্সের মালিকসহ তার মা ও বোন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ৪ জন।

 

এতে ঘটনাস্থলে মারা যান গ্রামীণ জুয়েলার্সের মালিক আসলাম মোল্লা ও তার মা মহিরুন্নেছা এবং বোন আসিয়া বেগম। স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ৪ জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে ভর্তি থাকা আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

পূর্ববর্তি সংবাদলাগামহীন বাড়ছেই আদা-রসুনের দাম
পরবর্তি সংবাদঝিনাইদহে ভুয়া প্রশ্নপত্রসহ ছয়জন গ্রেফতার