দেশে বর্তমানে ঋণ খেলাপির পরিমাণ ১ লাখ ২ হাজার ৩১৫ কোটি টাকা

ইসলাম টাইমস ডেস্ক: গত ৩৮ মাসে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে ৪৩ হাজার ২১০ কোটি ১৯ লাখ টাকা। এ সময়ে ঋণখেলাপির সংখ্যা বেড়েছে ৫৮ হাজার ৪৩৬ জন। অর্থমন্ত্রী জানিয়েছেন বর্তমানে দেশে ঋণ খেলাপির সংখ্যা ১ লাখ ৭০ হাজার ৩৯০ জন এবং অর্থের পরিমাণ ১ লাখ ২ হাজার ৩১৫ কোটি ১৯ লাখ টাকা।

আজ শনিবার (২২ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সংরক্ষিত আসনের সংসদ সদস্য বেগম লুৎফুন নেসা খানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদে এ তথ্য জানান। এ সময়ে সংসদে ৩০০ ঋণখেলাপির তালিকাও প্রকাশ করেন তিনি।

এ তথ্য ছাড়াও সরকারদলীয় সংসদ সদস্য ইসরাফিল আলমের (নওগাঁ-৬) প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী সংসদে শীর্ষ ৩০০ ঋণখেলাপির তালিকা তুলে ধরেছেন। এই শীর্ষ ৩০০ ব্যক্তির খেলাপি ঋণের পরিমাণ ৫০ হাজার ৯৪২ কোটি টাকা। এ তথ্য ছাড়াও ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ৫ কোটি টাকার ঊর্ধে ঋণ গ্রহীতার তালিকাও জানিয়েছেন। এর সংখ্য ১৪ হাজার ৬১৭ জন। মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী এই ঋণ গ্রহীতাদের প্রদত্ত ঋণের পরিমাণ ১৭ লাখ ৪১ হাজার ৩৪৮ কোটি টাকা। এদের খেলাপি ঋণের পরিমাণ এক লাখ ১৮৩ কোটি টাকা।

 

 

পূর্ববর্তি সংবাদশিগগিরই জানা যাবে ডিআইজি মিজানের বিরুদ্ধে করা তদন্ত প্রতিবেদন: স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদফরিদাবাদে আজকের বৈঠক: নির্ধারিত চার বিষয়ে যে সিদ্ধান্ত নিলেন হাইআর দায়িত্বশীলগণ