ইরানের সমরাস্ত্র-ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের সাইবার হামলা

ইসলাম টাইমস ডেস্ক: ইরানের সমরাস্ত্র-ব্যবস্থায় (ওয়েপনস সিস্টেমস) সাইবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার এই হামলা চালানো হয়। বিবিসি অনলাইনের প্রতিবেদনে আজ রোববার এই তথ্য জানানো হয়।

ড্রোন ভূপাতিত করার জেরে ইরানে সামরিক হামলার নির্দেশ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ মুহূর্তে সিদ্ধান্ত পাল্টিয়েছেন বলে জানা গেছে। আর এখন জানা গেল, ইরানের অস্ত্র–ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের সাইবার হামলার খবর।

 

যুক্তরাষ্ট্রের সাইবার হামলায় ইরানের ক্ষয়ক্ষতির বিষয়ে যে কথা বলা হচ্ছে, তা নিরপেক্ষ কোনো সূত্র থেকে নিশ্চিত করা যায়নি।

পূর্ববর্তি সংবাদঠাকুরগাঁওয়ে আট হাজার ইয়াবাসহ এসআই গ্রেফতার
পরবর্তি সংবাদনির্মাণাধীন ভবন ধসে কম্বোডিয়ায় ১৮ জনের মৃত্যু