২১ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

ইসলাম টাইমস ডেস্ক: মৌলভীবাজারে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ সোমবার সন্ধার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলসচিব মোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ক্ষতিগ্রস্থ রেললাইন মেরামত সম্পন্ন হয়েছে। সংস্কারের পর ট্রায়াল দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে এখন ট্রেন দশ কিলোমিটার গতিতে চলবে।

এর আগে রবিবার দিবাগত রাত ১২টার দিকে কুলাউড়া উপজেলার বরমচাল এলাকায় রেলপথের একটি ব্রিজ ভেঙে উপবন এক্সপ্রেসের একটি বগি খালে পড়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও দুই শতাধিক যাত্রী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনটি রাতে বরমচাল স্টেশন থেকে ২০০ মিটার দূরে ইসলামাবাদ এলাকায় পৌঁছলে পেছন দিকের বগিতে বিকট শব্দ হয়। এর কিছুক্ষণের মধ্যে সামনে বড়ছড়া ব্রিজ ভেঙ্গে নীচে ১টি বগি পড়ে যায়। আরও ৩টি বগি ব্রিজের পাশে উল্টে দুমরে মুচড়ে পড়ে। অন্য আরো দুটি বগি লাইনচ্যুত হয়।

পূর্ববর্তি সংবাদপটুয়াখালীতে সংঘর্ষ থামতে গিয়ে ছিনতাই হয় পুলিশের অস্ত্র
পরবর্তি সংবাদবগুড়ায় নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে ৪০ হাজার বেশি ভোটে জয় পেয়েছেন বিএনপি প্রার্থী সিরাজ