নকল বই বিক্রির দায়ে কলাবাগানের চার দোকানে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর কলাবাগানে অভিযান চালিয়ে নকল বই বিক্রির অভিযোগে ৪টি বইয়ের দোকানে এক লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত।

এর মধ্যে একটিকে পঁচিশ হাজার এবং বাকি তিনটির প্রত্যেকটিকে পঞ্চাশ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়। পাশাপাশি চারটি দোকানই সাময়িক বন্ধ করে দিয়ে বুধবার (২৬ জুন) সকাল দশটায় ভোক্তা অধিকার অধিদফতরে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এসব দোকানে বিদেশি বিভিন্ন বই ফটোকপি করে আসল দামে বিক্রি করা হচ্ছিল।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ইংলিশ কিংবা বাংলা মিডিয়াম স্কুলে যে বইগুলো নেওয়া হয় সেগুলো আসল নয়। অনেক অভিভাবক অভিযোগ করছেন। আমরা গত তিন চার মাস ধরে ক্রেতা সেজে বিষয়টা দেখেছি। আমরা পেয়েছি সব জায়গায় মূল বই বিক্রি না করে নকল বই বিক্রি হচ্ছে।

পূর্ববর্তি সংবাদবিজেপি সাংসদের অভিযোগ, মমতার সরকার পশ্চিমবঙ্গকে ‘পশ্চিম বাংলাদেশ’ করার চক্রান্ত করছে
পরবর্তি সংবাদসংসদে মোবাইল ফোনে অতিরিক্ত ধার্য কর প্রত্যাহারের দাবি করলেন নাসিম