ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর খিলগাঁও ত্রিমোহনী ও মেরাদীয়া বাজারের মধ্যবর্তীস্থানে ট্রাকের ধাক্কায় মুন্না (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে পরিচিতরা মুন্নাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক পৌনে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তি গাড়ির চাকায় পাম দেয়ার একটি দোকানের মালিক ছিলেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
















