বিভিন্ন মন্ত্রণালয়ে ৩ লাখ পদ শূন্য

ইসলাম টাইমস ডেস্ক: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বর্তমানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে ৩ লাখ ৮ হাজার ৩৯২টি পদ শূন্য রয়েছে। শূন্যপদ পূরণের জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

রোববার (৩০ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীমের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান।

তবে, আদালতে মামলা, নিয়োগ বিধি না হওয়া এবং পদোন্নতিযোগ্য প্রার্থী না পাওয়ায় কিছু শূন্য পদ পূরণ করা যায় না বলে জানান তিনি।

উল্লেখ্য, আজ পাস হচ্ছে ২০১৯-২০ অর্থবছরের বাজেট। ১৩ জুন ৫ লাখ ২৩ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপনের মধ্য দিয়ে চলতি অর্থবছরের বাজেট কার্যক্রম শুরু হয়। গতকাল কর প্রস্তাবে কিছু পরিবর্তন এনে অর্থবিল অনুমোদন হয়।

বাজেট প্রস্তাবের পর বিজিএমইএ’র কিছু প্রণোদনা বৃদ্ধি ছাড়া অন্য কোনো জোরালো প্রস্তাব ছিল না। সংসদে শক্তিশালী বিরোধী দল না থাকার কারণে সেখানেও জোরালো আলোচনা হয়নি। ফলে সরকারের মর্জি ও ব্যবসায়ীদের মৃদু দাবির পরিপ্রেক্ষিতে কিছু সংশোধনী নিয়ে বাজেট আজ অনুমোদন হচ্ছে।

পূর্ববর্তি সংবাদবাগেরহাটে যুবককে কুপিয়ে হত্যা
পরবর্তি সংবাদআজ বিকালেই আসছে গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা