নয়ন বন্ড নিহত, ‘বন্দুকযুদ্ধে’ আহত ৪ পুলিশ

ইসলাম টাইমস ডেস্ক: রিফাত হত্যা মামলার প্রধান আসামি নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

মঙ্গলবার ভোর রাতে বরগুনার বুড়িরচর ইউনিয়নের পোড়াঘাটা এলাকায় বেড়িবাঁধের উপরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সে নিহত হয়।

এ সময় এএসপি শাহজাহানসহ চার পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও রিফাত হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার করা হয়েছে।

ঘটনাটি নিশ্চিত করেছেন বরগুনা পুলিশ সুপার মারুফ হোসেন।

পূর্ববর্তি সংবাদসেই ভ্যানচালক শাহীন, আইসিইউতে যেমন আছে
পরবর্তি সংবাদসাতক্ষীরায় কিশোর শাহীনের ভ্যান উদ্ধার, ৩ হামলাকারী আটক