মন্ত্রীর আশা, ‘গ্যাসের দাম মানুষ সহজভাবেই নেবেন’

ইসলাম টাইমস ডেস্ক: বাস্তব কারণে (গ্যাসের) যৌক্তিক কিছু দাম বাড়ানো হয়েছে জানিয়ে দেশের মানুষ বিষয়টাকে সহজভাবেই নেবেন বলে আশা করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

ওয়বায়দুল কাদের বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধির পেছনে যৌক্তিক কিছু কারণ আছে। আমাদের দেশের মানুষ বাস্তবতা বোঝেন। বাস্তব কারণে যৌক্তিক কিছু দাম এখানে সমন্বয় করা হয়েছে। দেশের মানুষ বিষয়টাকে সহজভাবে নেবেন- এটাই আশা করি।

তিনি বলেন, এখন বিরোধী দল প্রতিবাদ করবে, এটাই স্বাভাবিক এবং আমার কাছে মনে হয়, তাদের এই প্রতিবাদ বিক্ষোভ বিশেষ করে হরতালে জনগণের কোনো সাড়া মিলবে- এটা আমার বিশ্বাস হয় না।

 

পূর্ববর্তি সংবাদউলাইকা আবাউনা: আরবি সাহিত্যে উপমহাদেশের মনীষা জীবন
পরবর্তি সংবাদ‘হান্ড্রেড পারসেন্ট’ ভালো আছেন ডিআইজি মিজান!