৮ জুলাই মাখজানুল উলুম মাদরাসায় খতমে নবুওয়ত কর্মশালা

ইসলাম টাইমস ডেস্ক: আগামী ৮ই জুলাই খিলগাও মাখজানুল উলুম মাদরাসায় আক্বিদায়ে খতমে নবুওয়ত ও রদ্দে কাদিয়ানিয়াত বিষয়ে  দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সিদ্ধান্ত গৃহিত হয়েছে। গতকাল ২ জুলাই বাদ ইশা সংগঠনের খিলগাঁওস্থ কেন্দ্রীয় কার্যলয়ে এক পরামর্শ সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়।

সভায় স্বাগত বক্তব্যে মাওলানা আশিকুল্লাহ বলেন, আক্বিদায়ে খতমে নবুওয়ত অস্বীকারকারী কাদিয়ানী সম্প্রদায়ের ঈমান বিধ্বংসী কার্যক্রম ভয়ংকর রূপ ধারণ করেছে। তাদের অপতৎপরতা মোকাবেলায় মুসলিম জনতাকে জাগিয়ে  তোরা প্রত্যেক মুমিনের ঈমানি দায়িত্ব। এ দায়িত্ব পালনে এগিয়ে না এলে নবীর শাফায়াত থেকে আমরা বঞ্চিত হবো।

সভায় আরো উপস্থিত ছিলেন সচিবালয় মসজিদের খতিব মাওলানা উমর ফারুক, সুপ্রিম কোর্ট মসজিদের খতিব মাওলানা সলিমুল্লাহ, বাসাবো আমতলা মসজিদের খতিব মাওলানা আব্দুর রশিদ, শাহজাহানপুর রেলওয়ে কলনি মসজিদের খতিব মাওলানা সুলতান কাসেমী, জামিয়া মাদানিয়া পাকা মসজিদের মুহতামিম মুফতি আল আমিন ফয়জী, পীরজংগী মাজার মসজিদের খতিব মুফতি জোবায়ের আহমদ, মিসবাহুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা রওশান জামিল,বাগিচা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহাম্মদুল্লাহ, মাখজানুল উলুম খিলগাঁওয়ের উস্তাদ মাওলানা রাশেদ বিন নুর, মাওলানা আবুল হাসান, মাওলানা জুবাইর, তাবলিগি সাথী ভাই সোহরাব হোসেন, ভাই শফিক আহমদ প্রমুখ।

পূর্ববর্তি সংবাদগাজীপুরে পুড়ে যাওয়া কারখানায় মিলল আরও ৩ লাশ
পরবর্তি সংবাদবাড্ডায় ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’, ১ আসামী নিহত