ইসলাম টাইমস ডেস্ক: ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক মিটিংয়ের উদ্বোধনী পর্বে অংশ নেয়ার পর আজ সকালে চীনের রাজধানী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী। আজ বুধবার স্থানীয় সময় সকাল ১১টা ৫ মিনিটে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় বেইজিং বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয।
আগামী ৪ জুলাই চীনের প্রধানমন্ত্রী লী কেকিয়াং এবং ৫ জুলাই প্রেসিডেন্ট জি জিংপিং’র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন শেখ হাসিনা।
এছাড়া আগামীকাল (৩ জুলাই) প্রধানমন্ত্রী বেইজিং ভিত্তিক চীনের কেন্দ্রীয় টেলিভিশন চ্যানেলের অংশ নেবেন এবং চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক গ্রুপের আন্তর্জাতিক ইংরেজি ভাষার চ্যানেল সিজিটিএনকে সাক্ষাৎকার প্রদান করবেন। সেই সঙ্গে লেজেনডেল হোটেল ওয়াংফুজিং’তে প্রবাসী বাংলাদেশীদের আয়োজিত নাগরিক সংবর্ধনা ও নৈশভোজে যোগদান করবেন।
















