ইসলাম টাইমস ডেস্ক: এবার সৌদি আরবের রাজধানী জেদ্দায় অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি আন্তর্জাতিক কনসার্ট, যেখানে প্রধান গায়ক হিসেবে থাকবেন মার্কিন র্যাপার নিকি মিনাজ, যিনি অশ্লীল গানের জন্যে ‘বিখ্যাত’।
আগামী ১৮ জুলাই কিং আবদুল্লাহ স্পোর্টস স্টেডিয়ামে ওই কনসার্টের আয়োজন করা হচ্ছে বলে বিবিসির খবরে বলা হয়েছে।
সৌদিতে নারীদের গাড়ি চালানোর অধিকার, স্টেডিয়ামে খেলা দেখার অনুমতি এবং কনসার্টের বৈধতা দেওয়ার মাধ্যমে দেশটির সকল ঐতিহ্য ধুলায় মিশিয়ে দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে বর্তমান সরকারের বিরুদ্ধে।
এই ঘটনা জানাজানির পর সামাজিক যোগযোগ মাধ্যমে সমালোচনার ঝড় শুরু হয়েছে সৌদি কর্তৃপক্ষের বিরুদ্ধে।
সূত্র: বিবিসি
















