ক্যারিবীয় উপকূলে মাছ ধরার নৌকা ডুবি, নিহত ২৬

ইসলাম টাইমস ডেস্ক: হন্ডুরাসে ক্যারিবীয় সাগরের উপকূলে মসকুইশিয়া অঞ্চলে একটি মাছ ধরার নৌকা ডুবে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৭ জনকে উদ্ধার করা হয়েছে। বুধবার দেশটির সশস্ত্র বাহিনী থেকে জানানো হয়েছে, খারাপ আবহাওয়ায় পড়ে ক্যারিবিয়ান সাগরের উপকূলে নৌকাটি ডুবে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। খবর রয়টার্স।

জানা যায়, চিংড়ি ধরার ওপর দেশটির সরকার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেওয়ার পর ৭০ টন ওজনের ওই নৌকায় গাদাগাদি করে মাছ ধরার জন্য সাগরে পাড়ি দেন জেলেরা।

দুর্ঘটনার পেছনে মূল কারণ কী হতে পারে তা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন দেশটির কর্তৃপক্ষগণ।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি সূত্র থেকে জানানো হয়, মৃত্যুর অল্প কিছু সময় আগে দুর্ঘটনাকবলিত নৌকার ক্যাপ্টেন রেডিওতে এসওএস সিগন্যাল (বিপদ সংকেত) পাঠিয়েছিলেন।

সশস্ত্র বাহিনীর মুখপাত্র হোসে মেজার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিহত ও উদ্ধার করা জেলেদের নিকটস্থ পুয়ের্তো লেমপিরা শহরে নিয়ে যাওয়া হয়।

ওই একই অঞ্চলে গতকাল বুধবার আরও একটি অতিরিক্ত জেলে বোঝাই নৌকা সাগরে ডুবে গিয়ে ৪০ জন ব্যক্তি আহত হয়েছিল বলে জানা যায়। তবে সে দুর্ঘটনায় কারও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

পূর্ববর্তি সংবাদসমাজটাই ভেতর থেকে পঁচে গেছে, সেগুলোর পুঁজ-আবর্জনা এখন বেরিয়ে আসছে
পরবর্তি সংবাদশেখ হাসিনার ট্রেনে হামলার মামলা বানোয়াট: মির্জা ফখরুল