আসামির জবানবন্দিতে শিশু সায়মাকে ধর্ষণ ও হত্যার রোমহর্ষক কাহিনী

গ্রেফতারের পর ডিবি হেফাজতে হারুন উর রশিদ।

ইসলাম টাইমস ডেস্ক: ওয়ারীতে ৭ বছরের শিশু সায়মাকে ধর্ষণের কথা স্বীকার করেছে গ্রেফতার হওয়া আসামি হারুন অর রশিদ। সে জানায়, ছাদ ঘুরিয়ে দেখানোর কথা বলে লিফট থেকে সায়মাকে ছাদে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরপর সায়মার শরীর নিস্তেজ হয়ে পড়লে মৃত  গলায় রশি বেঁধে টেনে রান্নাঘরের সিঙ্কের নিচে রেখে পালিয়ে যায় সে।

আজ রবিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) আব্দুল বাতেন হারুনের জবানবন্দির বরাত দিয়ে এ তথ্য জানান।

এর আগে, রবিবার সকালে হারুন অর রশিদ কুমিল্লার ডাবরডাঙ্গা এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা।

শিশু সায়মাকে যেভাবে ধর্ষণ ও হত্যা করা হয়েছে তা অত্যন্ত কুরুচির পরিচায়ক এবং মানবতাবিরোধী অপরাধ বলে মন্তব্য করেন অতিরিক্ত কমিশনার (ডিবি) আব্দুল বাতেন। তিনি বলেন, এ ধরনের অপরাধীরা সাধারণত ধর্ষণের পর যখন ভাবে এ অপকর্মের কারণে সে বাঁচতে পারবে না তখনই হত্যার মতো ঘটনা ঘটায়। এক্ষেত্রেও তাই ঘটিয়েছে ঘাতক হারুন।

 

পূর্ববর্তি সংবাদনাইজেরিয়ায় শিক্ষার্থীদের হিজাব খুলতে বাধ্য করছে কর্তৃপক্ষ
পরবর্তি সংবাদসিরিয়ার ইদলিবপ্রদেশে বিমান হামলায় নিহত ১৯