মঞ্চপ্রস্তুত, একটু পরেই সোহরাওয়ার্দি উদ্যানে ঐক্যফ্রন্টের সভা শুরু

ইসলাম টাইমস ডেস্ক : রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা। অবাধ, ‍সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবীতে এ সভার আয়োজন করেছে নতুন এই রাজনৈতিক জোট।

দুপুর ২টা থেকে সভা শুরু  হওয়ার কথা থাকলেও সকাল থেকে লোক সমাগম শুরু হয়েছে সেখানে। ইতোমধ্যে কানায় কানায় ভরে গেছে সভাস্থল।

খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবী সম্বলিত ব্যানার-ফেস্টুন বহন করছে ঐক্যফ্রন্টের নেতা-কর্মীরা।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনকারী ও জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব। আর সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পূর্ববর্তি সংবাদ১৪ দলের সঙ্গেই জাতীয় পার্টি জোট বাঁধছে
পরবর্তি সংবাদনির্বাচন পেছানো নিয়ে সিইসির কথায় দ্বিধা