ইসলাম টাইমস ডেস্ক: সরকারের মন্ত্রিসভায় পদোন্নতি পেয়ে মন্ত্রী হচ্ছেন একজন এবং প্রতিমন্ত্রী পদে আসছে নতুন একজন। আগামী শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে তাদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম। তবে উক্ত মন্ত্রিসভায় দলের প্রবীণ নেতাদের ও সাবেক মন্ত্রীদের কারো নাম আছে বলে জানা যায়নি।
এদিকে জানা গেছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী ইমরান আহমদ পদোন্নতি পেয়ে মন্ত্রী হচ্ছেন। আর নতুন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য ফজিলাতুন নেসা ইন্দিরা।
















