৭.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ইসলাম টাইমস ডেস্ক: ইন্দোনেশিয়ার পূর্ব অঞ্চলের মোলুকাসর তেরনাত শহরের দক্ষিণ-পূর্বাঞ্চলে রিখটার স্কেলের ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের আঘাত হানে। তেরনাতের ১৬৮ কিলোমিটাএর দক্ষিন-দক্ষিণ পূর্বাঞ্চলের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি ঘটে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপসংস্থা ইউএসজিএসের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।।

ভূমিকম্পে সুনামির সম্ভাবনা নেই বলে ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা জানিয়েছে। এজেন্সি ওয়েবসাইটটি দেখিয়েছে, প্রায় ৩০ মিনিট পরে ৫ দশমিক ৮ মাত্রার আফটারশকে শহরটি কেঁপে ওঠে। ভূমিকম্পে এখনও কোন ক্ষয়ক্ষতি বা হতাহতদের রিপোর্ট পাওয়া যায়নি।

ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি দক্ষিণ হম্মেরার রাজধানীতে অবস্থিত ইন্দোনেশিয়ার দুর্যোগ নিরসন সংস্থার কর্মকর্তা ইকানান সুবুর বলেন, এখনও কোনও ধরণের অবকাঠামো ক্ষতির সংবাদ ও পাওয়া যায়নি। তবে, মানুষ আতঙ্কে তাদের ঘর থেকে দৌড়ে বাহিরে বের হয়ে যায়। সমুদ্রের কাছে বসবাসকারী কিছু লোক উঁচু স্থানে আশ্রয় নেয়।’

পূর্ববর্তি সংবাদএরশাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হেফাজত আমীর আল্লামা আহমদ শফী
পরবর্তি সংবাদপাস্তুরিত সব দুধ চার ল্যাবে পরীক্ষার নির্দেশ হাইকোর্টের