ডিসিদের কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ইসলাম টাইমস ডেস্ক: উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে জেলা প্রশাসকদের কাজের গতি বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যটা মাথায় রেখেই আপনাদের কাজ করে যেতে হবে।

আজ রবিবার সকালে পাঁচ দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন-২০১৯ এর উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

জেলা প্রশাসকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনারা আপনাদের মেধা ও মনন দিয়ে এই দেশটাকে গড়ে তুলবেন। আর সুষ্ঠু পরিকল্পনা নিয়ে যেন কর্মক্ষেত্রে দক্ষতার পরিচয় রাখতে পারেন সেই চেষ্টা সর্বদা করবেন।

সরকার একটি লক্ষ্য নিয়ে দেশ পরিচালনা করছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আপনাদের চাকরিতো দীর্ঘকালীন, আর আমাদের চাকরি স্বল্প মেয়াদের। পাঁচ বছরের জন্য আমরা নির্বাচিত হয়েছি। কাজেই এই পাঁচ বছরের মধ্যে আমাদের দেশটাকে একটা জায়গায় নিয়ে আসতে চাই এবং সেই লক্ষ্য নিয়ে আমরা যে বাজেট দিয়েছি বা পরিকল্পনা নিয়েছি বা নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছি। আর সেই লক্ষ্যটা হলো বাংলাদেশ ক্ষুধা মুক্ত, দারিদ্র্য মুক্ত, উন্নত সমৃদ্ধ দেশ হবে।’

পূর্ববর্তি সংবাদ২৪ ঘণ্টার মধ্যে এডিস মশা নির্মূলে কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দেন হাইকোর্ট
পরবর্তি সংবাদমুসলিম অটো চালকের ওপর বিজেপি নেতার হামলা