সংসদে গরুর যত্ম নেয়ার নির্দেশ দিলেন মোদি

ইসলাম টাইমস ডেস্ক: সংসদ সদস্যদের গরুর যত্ন নেয়ার নির্দেশ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার বিজেপির সাংসদদের সঙ্গে বৈঠকে মোদি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী এমন এক সময় এ নির্দেশ দিলেন যখন ‍ভারতে একের পর এক মুসলমানদেরকে পিটিয়ে মারা হচ্ছে। তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে।

মোদি বলেছেন, মানুষের পাশাপাশি পশুদের দিকেও খেয়াল রাখতে হবে দলের সাংসদদের। কারণ, বছরের এই সময়েই পশুরা বেশি অসুস্থ হয়ে পড়ে।

বিজেপির এক মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী মোতি শুধু গরু নন, মুরগির কথাও বলেছেন। পশু-পাখিরা অসুস্থ হয়ে পড়লে কৃষকদের অনেক ক্ষতি হয়! প্রধানমন্ত্রী মোদি বলেছেন, না-ই বা হল এই পশু-পাখিরা ভোটার। কিন্তু তাদেরও খেয়াল রাখতে হবে।

বিজেপির এক সূত্রের মতে, প্রধানমন্ত্রীর মন্তব্যের পিছনে সঙ্ঘ শিবিরেরও চাপ আছে। গত কয়েক দিন ধরে রাজ্যে রাজ্যে গরুর মৃত্যু হচ্ছে। ‘রাম-নগরী’ অযোধ্যাতেই ৫০ টির বেশি গরুর মৃত্যু হয়েছে। বিজেপি রাজনৈতিকভাবে  গোমাতা, গোমাতা করে লাফালেও বাস্তবে গরুদের দুর্দশায় বিজেপি সরকারের উপর চটে রয়েছেন সাধু-সন্তরা।

অযোধ্যায় রামের অস্থায়ী পুজোস্থলের মহন্ত সত্যেন্দ্র দাস বলেছেন, বিধায়ক, সাংসদ ও অফিসারেরা গোশালার অবস্থা জানেন। তা সত্ত্বেও গরুকে মৃত্যুর পথে ঠেলে দেওয়া হচ্ছে।

সরযূকুঞ্জ মন্দিরের পুরোহিত যুগল কিশোরও বলেছেন, গোশালাগুলিতে পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করছে না স্থানীয় প্রশাসন। প্রতিকূল আবহাওয়ায় খোলা আকাশের নীচে রাখা হচ্ছে  গরুদের।

জলঘোলা হতে দেখে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কথা বলেছেন, গ্রাম পঞ্চায়েত অফিসার, ব্লক উন্নয়ন অফিসার, পশু অফিসারদের সঙ্গে। আট জনকে সাসপেন্ডও করেছেন।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

পূর্ববর্তি সংবাদমালয়েশিয়ায় শিশুদের দিয়ে হজ্বের অনুশীলন
পরবর্তি সংবাদআজ এইচএসসি ও সমমান পরীক্ষা-২০১৯ এর ফল প্রকাশ করা হবে