গণপিটুনির ভয়ে স্মার্টকার্ড হাতে নিয়ে ভিক্ষা

ইসলাম টাইমস ডেস্ক: ছেলেধরা সন্দেহে সারাদেশে কয়েকজনকে পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা। অনেককে পিটিয়ে আহত করা হয়েছে। এই আতঙ্কে অনাকাঙ্খিত ঘটনা থেকে রক্ষা পেতে সাতক্ষীরার ভিক্ষুকরা স্থানীয় চেয়ারম্যানের প্রত্যয়নপত্র ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে ঘুরছেন।

সাতক্ষীরার সুলতানপুর এলাকায় ভিক্ষা করতে আসা তালা উপজেলার আব্দুর রউফ এর কাছে দেখা গেছে স্থানীয় চেয়ারম্যানেরর দেয়া প্রত্যয়নপত্র ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি। পলাশপোল এলাকায় কয়েকজনকে দেখা গেছে জাতীয় পরিচয় পত্র নিয়ে ভিক্ষা করতে।

এ বিষয়ে জানতে চাইলে তারা বলেন, ‘বিভিন্ন এলাকায় ছেলেধরা বলে পিটিয়ে মারা হচ্ছে। সে কারণে আমরা ভয়ে আছি। কখন ছেলেধরা বলে মারা শুরু করে। আগের তুলনায় কম বের হচ্ছি। পরিচিত এলাকার বাইরে ভিক্ষা করতে যাচ্ছি না। সঙ্গে আমাদের এলাকার চেয়ারম্যানের প্রত্যয়ন পত্র ও আইডি কার্ড রাখছি। যাতে বিপদে পড়লে এটা দেখাততে পারি।’

সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার ব্যবসায়ী মফিজুল ইসলাম বলেন, ‘বিভিন্ন এলাকার ছেলেধরা সন্দেহে মারা হচ্ছে। তাই গত কয়েকদিন ধরে ভিক্ষুকের সংখ্যা অনেক কমে গেছে। যারা ভিক্ষা করতে আসছেন তাদের হাতে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আবার কারও কাছে স্মার্ট কার্ড দেখেছি।’

পূর্ববর্তি সংবাদনওগাঁয় মাদ্রাসাছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
পরবর্তি সংবাদতুরস্কে পর্যটকবাহী বাস উল্টে আহত ২৫