‘নিয়ন্ত্রণহীনতার কারণে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ, কারো বাড়িতে এডিসের লার্ভা পাওয়া গেলেই ব্যবস্থা’

ইসলাম টাইমস ডেস্ক: নিয়ন্ত্রণহীন এডিস মশার কামড়ে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক হারে বাড়ছে বলে স্বীকার করে নিলেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন। এদিকে ঢাকা উত্তরের মেয়র আতিক বার বার সতর্ক করার পরও কারো বাড়িতে এডিসের লার্ভা পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে শুক্রবার বিকেলে ধানমণ্ডি ২৭ নম্বর এ মশক নিধন কার্যক্রম শুরু করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। নিয়ন্ত্রণহীন এডিসের বংশ বৃদ্ধি রোধে ছেটানো হয় ওষুধ।

এর আগে সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ঢাকা জেলা প্রশাসন ও বাংলাদেশ স্কাউটসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় সচেতনতা কার্যক্রম। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা এতে অংশ নেন। এসময় মশক নিধনে সিটি করপোরেশনের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।

প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজির মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ বলেন, আমরা পরিচ্ছন্ন ঢাকা চাই। প্রত্যেক শিক্ষক এবং ছাত্র আপনার (মেয়র) সঙ্গে থাকলে পরিচ্ছন্ন ঢাকা তৈরি হয়ত আপনার জন্য সহজতর হবে।

নাক, কান ও গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বলেন, এটা খুব কঠিন কাজ না। তবে আমরা দিতে চাচ্ছি, এতে শরীরের কোনো ক্ষতি হবে না।

সবশেষ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩৯০জন রোগী। এছাড়া বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ২৪২জন। এবং এ যাবত চিকিৎসা নিয়েছেন ৯ হাজার ৬৫৭ জন রোগী।

পূর্ববর্তি সংবাদবোমা হামলায় পাকিস্তানে ১০ সেনাসদস্য নিহত
পরবর্তি সংবাদআশরাফুল উলূম বড়কাটরা: যেখানে বসেছিল আকাবিরদের মিলনমেলা