এখনও ডেঙ্গুর কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলাম টাইমস:  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, ডেঙ্গুর কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি বলে জানিয়েছেন। তিনি বলেন, তথাকথিত কোনো হোমিও চিকিৎসক যদি ডেঙ্গুর প্রতিষেধকের কথা বলে থাকেন তাতে কান দেওয়া মোটেই উচিৎ হবে না।

আজ রবিবার বিকেলে রাজধানীর মগবাজারের নয়াটোলা শিশুপার্ক উদ্বোধনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশের চিকিৎসকেরা অভিজ্ঞ। তারা কয়েক বছর ধরে ডেঙ্গুর চিকিৎসা করছেন, ভয়ের কোনো কারণ নেই। ডেঙ্গু হলে চিকিৎসক আছেন, চিকিৎসা হবে। ডেঙ্গুর জন্য কোনো ধরনের প্রতিষেধকের আশ্রয় না নেওয়াই মঙ্গলজনক বলে মনে করি আমি।

এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, দেশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে। আপনাদের যেসব দাবি এসব খুবই সামান্য। এগুলো সব পূরণ হয়ে যাবে। শুধু আপনারা ঐক্যবদ্ধ থেকে আপনাদের দাবিগুলো ন্যায়সঙ্গতভাবে উত্থাপন করবেন। তাহলেই সব বাস্তবায়ন করা সম্ভব হবে।

 

পূর্ববর্তি সংবাদ‘দেশে ফেরত না যেতে রোহিঙ্গাদের বিভিন্ন মহল থেকে উসকানি দেয়া হচ্ছে’
পরবর্তি সংবাদরোহিঙ্গাদের জন্য হয় নাগরিকত্ব, নয় আলাদা রাষ্ট্র: মাহাথির