শাইখুল হাদিস যাকারিয়া কান্দলভীর ছেলে মাওলানা তালহা কান্ধলাভীর ইনতিকাল

ইসলাম টাইমস ডেস্ক: শাইখুল হাদিস জাকারিয়া রহঃ এর একমাত্র সাহেবজাদা, ভারতের তাবলীগ জামাতের অন্যতম মুরুব্বি হযরত মাওলানা তালহা কান্ধলাভী (রহ:) ইন্তেকাল করেছেন৷ ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন৷

আজ (১২ আগস্ট) সোমবার যোহরের পর ভারতের মিরাঠ আনন্দ হাসপাতালে তিনি ইনতিকাল করেছেন বলে জানা গেছে।

যরবে দেওবন্দ নামে ভারতের একটি ফেসবুক গ্রুপে তাঁর মৃত্যুর খবর প্রচার করা হয়েছে।

এর আগে মাওলানা তালহা কান্ধলভী অসুস্থ হয়ে দেশটির উত্তরপ্রদেশের মিরাঠের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

পূর্ববর্তি সংবাদকাশ্মীরে ভারত সরকারের নৃশংসতা নিয়ে যা বললেন অমর্ত্য সেন
পরবর্তি সংবাদখালেদা জিয়ার  মুক্তির দাবিতে ঈদের দিনেও মিছিল করেছে বিএনপি