কাশ্মীরে মোবাইল ইন্টারনেট আংশিক চালু

ইসলাম টাইমস ডেস্ক: জম্মু ও কাশ্মীরে মোবাইল ইন্টারনেট সেবা আংশিক চালু হয়েছে। শনিবার সকাল থেকে কাশ্মীর উপত্যাকায় চালু করা হয়েছে ১৭টি টেলিফোন এক্সচেঞ্জ। শ্রীনগরের কিছু অংশে পাওয়া যাচ্ছে টেলিফোনের সুবিধা। ফলে টানা ২ সপ্তাহ পর খুলল টেলিফোন লাইন। বদগাম, সোনমার্গ, মনিগামে চালু হয়েছে টেলিফোন পরিসেবাও।

 

শুক্রবার এক সংবাদ সম্মেলনে জম্মু ও কাশ্মীরের মুখ্যসচিব বিভিআর সুব্রহ্মণ্যম জানিয়ে দেন, শুক্রবার রাত থেকেই বিভিন্ন এলাকায় ফোনের সুবিধা ধাপে ধাপে চালু করা হবে। স্কুল কলেজ খুলবে সোমবার থেকে।

পূর্ববর্তি সংবাদডেঙ্গু পরিস্থিতি অবনতিশীল, বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা
পরবর্তি সংবাদবঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠানে আ.লীগ নেত্রীর অট্টহাসি, ভিডিও ভাইরাল