বিদেশি মুদ্রা ধার নিলে দেশিয় টাকায় তা কীভাবে পরিশোধ করতে হবে?

প্রশ্ন: সৌদি আরব থাকাকালীন আমি এক বাঙ্গালী থেকে এক হাজার রিয়াল কর্জ নিয়েছিলাম। এখন বাংলাদেশে আসার পর তা আদায় করতে চাচ্ছি। জানার বিষয় হল, রিয়ালের কোন দিনের মূল্য ধরে তা পরিশোধ করব? ঋণ গ্রহণের দিনের হিসেবে? নাকি ঋণ আদায়ের দিনের হিসাবে?

উত্তর: আপনি যেহেতু  রিয়াল কর্জ নিয়েছিলেন সেহেতু নিয়ম তো হল তাকে রিয়ালই দিবেন। হ্যাঁ, সে যদি রিয়ালের পরিবর্তে টাকা নিতে সম্মত হয় তাহলে টাকা দিয়ে আদায় করা যাবে। তবে যে দিন ঋণ আদায় করবেন সেই দিনের রিয়ালের বাজার দর হিসাবে আদায় করতে হবে। গ্রহণের দিনের হিসাবে নয়।

পূর্ববর্তি সংবাদমক্কায় শুরু হল আরবের ঐতিহ্যমণ্ডিত হাজার বছরের প্রাচীন ওকাজ মেলা
পরবর্তি সংবাদপ্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ মোদির