এবার উত্তর প্রদেশের সব রাস্তায়ই নিষিদ্ধ হল নামাজ আদায়

ইসলাম টাইমস ডেস্ক: এবার উত্তর প্রদেশের সব রাস্তায় নামাজ পড়া নিষিদ্ধ করল রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পুলিশ। এতদিন বিশেষ কয়েকটি জায়গায় রাস্তার ওপরে নামাজ আদায় নিষিদ্ধ ছিল কিন্তু এবার থেকে উত্তর প্রদেশের কোন রাস্তায় আর নামাজ পড়তে পারবেন না ধর্মপ্রাণ মুসলিমরা।

এ ব্যাপারে রাজ্য পুলিশের ডিজি ওম প্রকাশ সিং জানান, ‘ইতিমধ্যেই রাজ্যের সমস্ত জেলা পুলিশ সুপার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশিকা পাঠিয়ে বলা হয়েছে যে রাস্তা আটকে কোথাও যেন নামাজ আদায় না হয় তা সুনিশ্চিত করতে।’

ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, ‘ঈদসহ বিশেষ বিশেষ উৎসবে, যখন নামাজের জন্য বিশাল সংখ্যক মানুষ একত্রিত হন-তখনই জেলা প্রশাসন তাতে অনুমতি দিতে পারে। কিন্তু প্রতি শুক্রবার জুমা বারের নামাজের ক্ষেত্রে তা শিথিল করা হবে না।’

ডিজিপি বলেন, ‘আলিগড় ও মীরঠে ঠিক একই ধরনের নিষেধাজ্ঞা জারি ছিল কিন্তু এবার গোটা রাজ্যজুড়েই এই বিধি নিষেধ চালু করা হল।’

পূর্ববর্তি সংবাদভালো নেই মিয়ানমারের মুসলমানরা : তিন বার্মিজ মুসলিমের বর্ণনা
পরবর্তি সংবাদইসলামে ফিরে এসেছেন খ্রিস্টধর্মে দীক্ষিত হওয়া কুড়িগ্রামের ৩১ জন নারী-পুরুষ