কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন শুরু

ইসলাম টাইমস ডেস্ক : আজ থেকে শুরু হচ্ছে  কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া । চলবে আগামী ১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত । বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মোট ৪ টি ইউনিটে ভর্তি পরীক্ষায় ৮০ নম্বর এমসিকিউ এবং ২০ নম্বর লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিট ৫০০ টাকা, ‘বি’ ইউনিট ১৬০০ টাকা, ‘সি’ ইউনিট ৮০০ টাকা এবং ‘ডি’ ইউনিটের জন্য ১৩০০ টাকা নির্ধারিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদের অধীনে মোট ৩৪টি বিভাগে ২ হাজার ৪৬৬টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তি সংবাদআসামের বিদেশী বন্দীশিবির : বৈষম্য ও বঞ্চনার গল্প
পরবর্তি সংবাদসৌদিতে চাকুরী হারাচ্ছেন পাকিস্তানী ডাক্তাররা