কাশ্মীরের মুসলমানদের স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে : ফটিকছড়ি সমাবেশে বক্তারা

ইসলাম টাইমস ডেস্ক: কাশ্মীরে মুসলমান নির্যাতনের প্রতিবাদে বিশাল সমাবেশ করেছে চট্টগ্রাম ফটিকছড়ির সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন ফটিকছড়ি ইসলামী আইন বাস্তবায়ন কমিটি।

আজ ( ২ আগস্ট ) সোমবার বাদ জোহর ফটিকছড়ি বিবিরহাট কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মাওলানা সেলিম দৌলতপুরী ও মুফতী মুহাম্মদের বাবুনগরীর যৌথ সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আজিজুল উলুম বাবুনগর মাদরাসার মহাপরিচালক ও ফটিকছড়ি ইসলামি আইন বাস্তবায়ন কমিটির প্রধান পৃষ্ঠপোষক,মুজাহিদে মিল্লাত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

সভাপতির বক্তব্যে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, মুসলমান ঈমানী শক্তিতে বিশ্বাসী। ঈমানী শক্তির সামনে কোন শক্তির তুলনা হয় না। ঈমানি শক্তি দিয়ে বিশ্বমুসলিম কাশ্মীর সহ বিশ্বের মজলুম মুসলমানদের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাবে।যুগে যুগে ওলামায়ে দেওবন্দের প্রকৃত অনুসারীরা বাতিলের বিরুদ্ধে দূর্বার আন্দোলন চালিয়েছে। দারুল উলুম দেওবন্দের প্রকৃত সন্তানরা আজো আছে। দেওবন্দের সূর্য সন্তানরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে জালিম মোদি সরকার সহ সমস্ত জালিমের মূলোৎপাটন করবে।

প্রধান অতিথির বক্তব্যে ফটিকছড়ি ইসলামি আইন বাস্তবায়ন কমিটির আমীর ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, জালিম মোদি সরকার কাশ্মীরের মুসলমানদের স্বাধীনতা কেড়ে নিয়ে নীরিহ- নিরপরাধ মুসলমানদের উপর যেই অমানবিক নির্যাতন নিপিড়ন চালাচ্ছে তা বর্ণনার কোন ভাষা নেই। মোদি বর্তমান সময়ের বড় সন্ত্রাস, বড় জঙ্গী।

তিনি আরো বলেন, কাশ্মীর বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূর হলেও কাশ্মীরের মুসলমানদের সাথে আমাদের ঈমান ও ইসলামের সম্পর্ক রয়েছে।ঈমান ইসলামের সম্পর্কে কোন কাটাতাকাঁটাতার বাঁধা হয়ে দাড়াতে পারে না।

আল্লামা বাবুনগরী বলেন,  বাংলাদেশ সংবিধানের ২৫ (১) (গ) অনুচ্ছেদে বলা হয়েছে, “সাম্রাজ্যবাদ,ঔপনিবেশিকতাবাদ বা বর্ণবৈষম্যবাদের বিরুদ্ধে বিশ্বের সর্বত্র নিপীড়িত জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামকে সমর্থন করিবেন৷” সুতরাং সংবিধানের আলোকেই বাংলাদেশের মুসলমানগণ কাশ্মীরের মজলুম মুসলমানের জন্য আন্দোলন করছে।

সমাবেশে বক্তারা প্রীয়া সাহার রাষ্ট্রবিরোধী অভিযোগের প্রতিবাদ জানিয়ে তাকে গ্রেফতার উগ্রবাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানান।

অন্যান্যদের মাঝে আরও  উপস্থিত ছিলেন, মাওলানা সলিমুল্লাহ, মাওলানা আইয়ুব বাবুনগরী , মাওলানা ইলিয়াস রাঙামাটিয়া, মাওলানা নাসির,  মাওলানা মুহাম্মদ শাহ,  হাফেজ মুজিব, মাওলানা জাফর  সুয়াবিল,মাওলানা ইকবাল, মাওলানা আফাজ উদ্দিন, হাফেজ এমদাদ, হাটহাজারীর বিশিষ্ট ব্যবসায়ী জনাব নুর মোহাম্মদ প্রমুখ।

পরিশেষে কাশ্মীর ও বিশ্বের মজলুম মুসলমাদের জন্য এবং দেশ-জাতীর কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন,আজিজুল উলুম বাবুনগর মাদরাসার মহাপরিচালক ও ফটিকছড়ি ইসলামি আইন বাস্তবায়ন কমিটির প্রধান পৃষ্ঠপোষক, আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

 

সমাবেশ শেষে একটি প্রতিনিধি দল ইউ. এন.ও অফিসে গিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দেন।

পূর্ববর্তি সংবাদমোদির ভারতকে ভালবাসতে পারছি না: ইলহান ওমর
পরবর্তি সংবাদবিএসএফের গুলিতে রাজশাহী সীমান্তে ১০ বাংলাদেশি আহত