ভারতে মূর্তি বিসর্জনের সময় নৌকা ডুবে ১১ জনের মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: নদীতে গণেশ মূর্তি বিসর্জনের সময় নৌকা উল্টে ১১ জনের মৃত্যু ঘটেছে। ভারতের মধ্যপ্রদেশে ভোপাল নদীতে গণেশ মূর্তি বিসর্জনের সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

এনডিটিভি জানায়, বিসর্জন দেওয়ার জন্য যে নৌকোটি ব্যবহার করা হচ্ছিল সেটি উল্টে গেলে নৌকায় থাকা বেশ কয়েকজন পানিতে ডুবে যায়। এখনো পর্যন্ত ৬ জনকে উদ্ধার করা সম্ভব হলেও ১১ জনের মৃত্যু হয়েছে।

জানা গেছে, ঘাটে দুটি নৌকা একসঙ্গে করে তার ওপর তুলে দেওয়া হয় গণেশ মূর্তিসহ অন্যান্য জিনিস, কিন্তু নৌকা দুটি অত ওজন নিতে পারেনি বলেই মনে করা হচ্ছে।

পুলিশ জানায়, গণেশ পূজার বিসর্জন দিতে যাওয়া কেউই কোনো লাইফ জ্যাকেট পরেননি। তার ফলেই ওই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।

এর আগেও দেখা গেছে, বিভিন্ন জায়গায় এভাবেই মূর্তি বিসর্জনের সময় নৌকা উল্টে বড় দুর্ঘটনা ঘটেছে।

পূর্ববর্তি সংবাদএবার হোয়াইট হাউসে ইসরায়েলের গোয়েন্দাগিরির খবর: অস্বীকার নেতানিয়াহুর
পরবর্তি সংবাদপাঁচ অক্টোবরে বসছে হাসিনা-মোদী বৈঠক