ইসলাম টাইমস ডেস্ক: জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী, বর্তমান রাজ্যসভার সদস্য ও ন্যাশনাল কনফারেন্স (এনসি) নেতা ফারুক আবদুল্লাহ। গত ৫ আগস্টে থেকে গৃহবন্দি রাখার পর আজ রোববার রাতে তাকে জননিরাপত্তা আইনে (পিএসএ) গ্রেফতার করা হয়েছে।
এ আইনের অধীনে কোনো বিচার ছাড়াই গ্রেফতারকৃতকে দুই বছর পর্যন্ত আটক রাখা যায়।
ভারতের সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিলের পর থেকে ফারুক আবদুল্লাকে গৃহবন্দি করা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগস্টের ৬ তারিখে বলেছিলেন, তাকে আটক রাখা হয়নি, সাজাও দেয়া হয়নি, তিনি স্বেচ্ছায় নির্বাসিত আছেন।
যদিও ফারুকের পক্ষ থেকে তখন দুজন এনসি নেতা বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে মিথ্যাচার করেছেন।
এর আগে দ্য হিন্দু পত্রিকা সেই সময় জানিয়েছিল ৩৭০ ধারা বাতিল করার আগে নরেন্দ্র মোদি ফারুক আবদুল্লাহ এবং তার পুত্র ওমর আবদুল্লাহর সঙ্গে দেখা করেছিলেন।
এদিকে সোমবার সুপ্রিমকোর্টের পক্ষ থেকে জারি করা এক নোটিশে জানানো হয়, ফারুক আবদুল্লাহর মামলাটি শুনানির দিন আগামী ৩০ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে।
















