ভারতীয় মুসলমানদের নিয়ে পাকিস্তানকে মাহমুদ মাদানীর হুঁশিয়ারী

ইসলাম টাইমস ডেস্ক: ভারতীয় মুসলমানদের নিয়ে ষড়যন্ত্র করবেন না বলে পাকিস্তানকে হুঁশিয়ারী করেছেন জমিয়তে উলামায়ে হিন্দের জেনারেল সেক্রেটারি মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী

পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি পারভেজ মুশাররফকে উদ্দেশ্য করে মাওলানা মাহমুদ মাদানী বলেন, ২০০৮ সালে আমি আপনাকে বলেছিলাম, আপনি আপনার দেশের মানুষদের নিয়ে চিন্তা-ভাবনা করুন। ভারতের মুসলমানদের নিয়ে চিন্তা-ভাবনা ছেড়ে দিন।

আমি আজ আবারও বলছি, পাকিস্তানে যেকোন সমস্যা হলে সেটার সমাধান আপনারা যেভাবে ইচ্ছে করতে পারেন। আপনাদের মর্জি অনুযায়ী করতে পারেন। তবে ভারতের মুসলমানদের নিয়ে চিন্তা-ভাবনা ছেড়ে দিন।

সোমাবর (২৩ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডের জেনেভায় ইউরোপীয় সাংসদ এবং ভারতের ইসলামী ব্যক্তিত্বদের যৌথ সংবাদ সম্মেলনে জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারি এসব মন্তব্য করেন।

মাওলানা মাহমুদ মাদানী বলেন, ভারতের মুসলমানদের যে কোন বিষয়ে পাকিস্তানিরা কথা না বললেই ভালো হয়। ভারতে মুসলমানদের ব্যবহার করে ফায়দা লুটার চেষ্টা করবেন না আপনারা। এপর্যন্ত আপনারা ইসলামের নামে, জিহাদের নামে দক্ষিণ এশিয়ায় যে সব বিশৃঙ্খলা করেছেন, এখন ভারতের মুসলামনদের ব্যবহার করে সারা বিশ্বে যা করতে চাচ্ছেন, আমরা এর জবাব দিতে পারি।

সূত্র: বেঙ্গল রিপোর্ট

পূর্ববর্তি সংবাদকাশ্মীর ইস্যুতে এরদোগানের সঙ্গে ইমরান খানের বৈঠক
পরবর্তি সংবাদসফর পর্যবেক্ষণ : কাশ্মীরীরা কী চায়?