হাতিরঝিলে পানিতে পাওয়া গেল নবজাতকের লাশ

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর হাতিরঝিলে ব্রিজের নিচে পানিতে ভাসমান একটি প্যাকেটে একদিন বয়সী এক নবজাতকের মৃতদেহ পাওয়া গেছে। শনিবার বিকালে মধুবাগ ব্রিজের নিচ থেকে ওই নবজাতকের মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ।

টোকাই সাগর জানায়, হাতিরঝিল ১ নম্বর গলিতে থাকে মামুন (১২)। বিকালে সে কাগজ কুড়াতে বের হয়। মধুবাগ ব্রিজের নিচে একটি প্যাকেট ভাসতে দেখতে পায়। টাকা মনে করে প্যাকেটটি তুললে ভেতরে সে নবজাতকের মৃতদেহ দেখতে পায়।

হাতিরঝিল থানার এসআই রমজান আলী জানান, মধুবাগ ব্রিজের নিচে একটি প্যাকেট ভাসতে দেখতে পায় টোকাইরা। পরে ওই প্যাকেটটি পানি থেকে তুললে ভেতরে ওই নবজাতকের ‍মৃতদেহ পাওয়া যায়।

ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তি সংবাদনাজরানে হুতিদের হামলা, কয়েক হাজার সৌদি সৈন্য আটক
পরবর্তি সংবাদডিজির কর্মকাণ্ডে ফাউন্ডেশন আবারও অস্থির