চলমান দুর্নীতিবিরোধী অভিযানে কেবল র‌্যাব নয়, সরকারের সব সংস্থা জড়িত

ইসলাম টাইমস ডেস্ক: চলমান দুর্নীতিবিরোধী অভিযান র‌্যাবের একার নয়, সরকারের সব সংস্থা সমন্বিতভাবে অভিযান পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। প্রধানমন্ত্রী নির্দেশ দিলে সরকারের যেসব প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর সঙ্গে র‌্যাব হাতে হাত মিলিয়ে কাজ করবে।

আজ শুক্রবার সকালে রাজধানীর বনানীতে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

বেনজীর আহমেদ বলেন, সামগ্রিক দুর্নীতিবিরোধী অভিযানে অনেক এজেন্সি জড়িত। সেক্ষেত্রে আমি বলতে পারি র‌্যাব লিড এজেন্সি না।

পূর্ববর্তি সংবাদপশ্চিমবঙ্গে নাগরিকপঞ্জী ঠেকাতে হিন্দু-মুসলিম ঐক্য মঞ্চ
পরবর্তি সংবাদইরাকে কারফিউ উপেক্ষা করে বিক্ষোভ, ৩১ জনের প্রাণহানি