ফেনী নদী থেকে ভারতকে ১.৮২ কিউসেক পানি দেবে বাংলাদেশ

ইসলাম টাইমস ডেস্ক: আন্তসীমান্তে ফেনী নদী থেকে ১.৮২ কিউসেক পানি ভারতকে দিতে সম্মত হয়েছে বাংলাদেশ। যা ভারতের ত্রিপুরা রাজ্যের সাবরুম শহরের মানুষের চাহিদা পূরণে ব্যবহার করা হবে।

নয়া দিল্লিতে দুই দেশের সরকার প্রধানদের মধ্যে স্বাক্ষরিত সাতটি সমঝোতা স্বারক ও চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফেনী নদীর পানি ব্যবহার করতে অনুমোদন দিয়েছে বাংলাদেশ।

শনিবার বাংলাদেশ সময় দুপুর বারোটার সময় নয়া দিল্লির হায়দরাবাদ হাউজে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির মধ্যে ওই বৈঠক শুরু হয়। গত ১০ দিনের মধ্যে দুই নেতার মধ্যে এটি দ্বিতীয় বৈঠক। ঘন্টাব্যাপি চলা ওই বৈঠকের পরে সমঝোতা চুক্তি ও স্বারক স্বাক্ষরিত হয়। এরপর যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন দুই নেতা।

পূর্ববর্তি সংবাদশামেলায় হানাফি মাযহাবের কিতাব সংকট: কিছু উত্তরণ ভাবনা
পরবর্তি সংবাদকক্সবাজারে মাদ্রাসার মুহতামিমকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা