গত দশ বছরে দেশজুড়ে শুধু লুট আর হরিলুটই হয়েছে: মেনন

ইসলাম টাইমস ডেস্ক: গত দশ বছরে দেশের নিচেরতলা থেকে শুরু করে উপরতলা পর্যন্ত শুধু লুট, লুট আর হরিলুট হয়েছে বলে মন্তব্য করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এমপি।

আজ শনিবার বেলা ১১টায় শহীদ আলতাফ মাহমুদ অডিটরিয়ামে মুলাদী উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ‘দেশে দুর্নীতির মুলোৎপাটনের জন্য ১৪দল গঠন করা হয়েছিলো। কিন্তু গত ১০ বছরে আমরা সেই লক্ষ্য অর্জন করতে পারিনি। আমরা দেশের উন্নয়নের জন্য অনেক বড় বড় প্রকল্প করেছি। সেই বড় বড় প্রকল্পে বড় বড় দুর্নীতি হয়েছে। বালিশ ক্রয়, বালিশের কভার, বালিশ নিচতলা থেকে কক্ষে ওঠাতে খরচের নামে দুর্নীতি হয়েছে। টিআরের গম লুট, রাস্তার ইট লুট, প্রকল্পের টাকা লুট, জিডিপির টাকা লুট, বড় বড় প্রকল্পে লুটপাট হয়েছে।’

তিনি বলেন, ‘শুধুমাত্র কয়েকটি ক্যাসিনো-জুয়া বন্ধ করলেই হবে না। দেশের সকল পর্যায়ের অনিয়ম ও দুর্নীতি বন্ধ না করলে স্বাধীনতার লক্ষ্য, উদ্দেশ্য বাস্তবায়ন সম্ভব হবে না।

পূর্ববর্তি সংবাদকক্সবাজারে মাদ্রাসার মুহতামিমকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা
পরবর্তি সংবাদসংবাদ দামি একটি ব্র্যান্ড