আল-আকসা মসজিদে ইহুদিবাদী ইসরায়েলের হামলা

ইসলাম টাইমস ডেস্ক: জেরুজালেমের আল-আকসা মসজিদে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের মধ্যে শতাধিক উগ্রপন্থী ইহুদি ইসরায়েলি বাহিনীর সহায়তায় এ হামলা চালনো হয়। আজ রবিবার ফিলিস্তিনিরা এ ধরনের অভিযোগ করেছেন।

জেনারেল অথরিটি অব ইসলামিক অ্যাফেয়ার্স এর প্রধান শেখ আজম আল খাতিব রামাল্লায় সাংবাদিকদের বলেন, ইসরায়েলি বাহিনীর কড়া পাহারায় বসতি স্থাপনকারী ইহুদিদের একটি দল আল মাঘারেব ফটক থেকে হামলা চালায়।

এর আগে গত মাসেও সেখানে ইসরায়েলি বাহিনীর সহায়তায় হামলা চালায় বসতি স্থাপনকারী ইহুদিরা। ওই সময় দু’শ ৭০ জন হামলা চালিয়েছেন বলে গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে উঠে এসেছে।

পূর্ববর্তি সংবাদসম্পূর্ণ মানবিক কারণেই ভারতকে ফেনী নদীর পানি দেওয়ার সিদ্ধান্ত : পররাষ্ট্রসচিব
পরবর্তি সংবাদসিলেট দরগা মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে