সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, নিখোঁজ ২

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানী সদরঘাট লঞ্চ টার্মিনালের পাশে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। রবিবার রাতে সদরঘাট লঞ্চ টার্মিনালের পাশে খেয়াঘাটে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুই জন নিখোঁজ রয়েছেন।

ফায়ার সার্ভিস জানায়, সদরঘাট থেকে কেরানীগঞ্জ যেতে ডিঙ্গি নৌকায় ওঠেন সাত যাত্রী। এ সময় একটি যাত্রীবাহী লঞ্চ পেছন থেকে ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়। নৌকার পাঁচ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও দুইজন নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তিন ঘণ্টা চেষ্টা চালিয়েও তাদের উদ্ধার করতে পারেনি।

এ ঘটনায় ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোস্তফা মহসিন জানান, নিখোঁজদের উদ্ধারে সোমবার সকাল ৯টায় আবার অভিযান শুরু হবে।

পূর্ববর্তি সংবাদহংকংয়ে বিক্ষোভরতদের চীনা সেনাবাহিনীর হুঁশিয়ারি
পরবর্তি সংবাদবাহরাইনে শারদীয় দূর্গা পূজা