কাফরুলের একটি ফ্ল্যাট থেকে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

ইসলাম টাইমস ডেস্ক: কাফরুল থানাধীন মিরপুর ১৩ নম্বর সেকশনের একটি ফ্ল্যাট থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এই লাশ উদ্ধার করা হয়।

প্রতিবেশীরা জানান, এই ফ্ল্যাটে সরকার মো. বায়েজিদ (৪৫) নামের এক ব্যক্তি তাঁর স্ত্রী অঞ্জনা (৪০) ও তাঁদের উচ্চমাধ্যমিক পড়ুয়া ছেলে মো. ফারহানকে (১৭) নিয়ে থাকতেন। বায়েজিদের গার্মেন্টস ব্যবসা রয়েছে। তিনি বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। সম্প্রতি ঋণখেলাপের কারণে তাঁর বিরুদ্ধে একটি ব্যাংক মামলা করে।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মো. বায়েজিদের বয়স আনুমানিক ৪৫ বছর। তিনি বিভিন্ন ধরনের ব্যবসা করতেন। ব্যবসার কারণে ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন তিনি। কিন্তু কোনো ব্যবসাতেই লাভ করতে পারেননি। ঋণ পরিশোধ করতে না পারায় ব্যাংক কর্তৃপক্ষ মো. বায়েজিদের বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে। এ নিয়ে হতাশায় ভুগছিলেন বায়েজিদ।

ওসি আরও বলেন, প্রতিবেশীরা সকালে অনেকক্ষণ ধরে তাদের দরজায় ধাক্কা দিয়েও কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

 

তাদের মৃত্যুর কারণ এখনো পরিষ্কার নয় বলে জানান সেলিমুজ্জামান।

পূর্ববর্তি সংবাদদ্রুততম সময়ে শেষ করা হবে আবরার হত্যার বিচার কার্যক্রম : স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদভিসির পদত্যাগের দাবি জানাল বুয়েট শিক্ষক সমিতি