ঢাকা কলেজ ছাড়লেন আবরারের ছোট ভাই

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) হত্যাকাণ্ডের শিকার শিক্ষার্থী আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়াজ ঢাকা কলেজ থেকে ছাড়পত্র নিয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ঢাকা কলেজ থেকে ছাড়পত্র নেন ফায়াজ। এই কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন তিনি।

আবরারের বাবা বরকত উল্লাহ গণমাধ্যমকে বলেন, ঢাকা কলেজ থেকে আজকেই ছাড়পত্র নিয়েছি। এখনও কিছু আনুষঙ্গিক কাজ বাকি আছে। সব আনুষ্ঠানিকতা শেষে ৩-৪ দিনের মধ্যে ফায়াজকে কুষ্টিয়া সরকারি কলেজে ভর্তি করা হবে।

পূর্ববর্তি সংবাদভারতে পালানোর সময় আববার হত্যার আরও এক আসামি গ্রেপ্তার
পরবর্তি সংবাদকাশ্মীরে বিক্ষোভ, আটক সাবেক মুখ্যমন্ত্রীর মেয়ে-বোন