গাইবান্ধায় ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার

ইসলাম টাইমস ডেস্ক: গাইবান্ধার সাদুল্যাপুর থেকে মওলানা আবুল কালাম আজাদ (৪৭) নামে মসজিদের এক ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের গোবিন্দরায় দেবত্তর গ্রামের একটি আম গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। সাদুল্যাপুর থানার ওসি মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

মওলানা আবুল কালাম আজাদ একই ইউনিয়নের মহিপুর উত্তরপাড়া গ্রামের মৃত. ইসমাইল হোসেনের ছেলে। তিনি পলাশবাড়ী উপজেলার দূর্গাপুর গাবেরদিঘি এলাকার জামে মসজিদের পেশ ইমাম ছিলেন।

সাদুল্যাপুর থানার ওসি মাসুদ রানা জানান, গত শুক্রবার (১৮ অক্টোবর) জুম্মার নামাজ পড়ানোর জন্য (ওই দিন) বেলা ১১টার দিকে বাড়ি থেকে বের হয়ে দূর্গাপুর গাবেরদিঘি এলাকার উদ্দেশে রওনা হন। তারপর থেকে তার আর কোনও সন্ধান পাওয়া যাচ্ছিল না। শনিবার (১৯ অক্টোবর) ভোরে এলাকাবাসী তার বাড়ির অদূরে একটি আম গাছের ডালের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারের হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পলাশবাড়ী থানার ওসি মাসুদুর রহমান জানান, চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মণ্ডলের কাছ থেকে বিষয়টি জানতে পেরে রাতেই তিনি সাম্ভব্য স্থানে তাদের খোঁজ করেছেন। কিন্তু ইমাম আবুল কালাম ও দাদন ব্যবসায়ী শাহারুলের কারো সন্ধান পাননি।

তবে সাদুল্যাপুর থানার ওসি মাসুদ রানা বলেন, ‘ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে কোনও মন্তব্য করা যাচ্ছে না।’

 

পূর্ববর্তি সংবাদবগুড়ায় যুবলীগের ১০ নেতাকর্মী আটক, ফেনসিডিল সেবনের অভিযোগ
পরবর্তি সংবাদআবারো বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় বাহিনী বিএসএফ