এবার ওমর ফারুক চৌধুরী ও তার স্ত্রী-সন্তানের ব্যাংক হিসাব জব্দ

ইসলাম টাইমস ডেস্ক: এবার ওমর ফারুক চৌধুরী এবং তার স্ত্রী ও তিন ছেলের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে তারা কোনো টাকা উত্তোলন বা স্থানান্তর করতে পারবেন না। আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ১১৬ ধারার ক্ষমতাবলে সম্প্রতি এনবিআর এ আদেশ দিয়েছে।

ব্যাংকগুলোর কাছে পাঠানো চিঠিতে এনবিআর বলেছে, ওমর ফারুক চৌধুরী, তার স্ত্রী শেখ সুলতানা রেখা, ছেলে আবিদ চৌধুরী, মুক্তাদির আহমেদ চৌধুরী ও ইশতিয়াক আহমেদ চৌধুরীর ব্যাংক হিসাব থেকে কোনো টাকা উত্তোলন বা স্থানান্তর করা যাবে না।

একই তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান লেক ভিউ প্রোপার্টিজ ও রাও কনস্ট্রাকশনের হিসাবের লেনদেনও স্থগিত করেছে এনবিআর।

চিঠিতে তাদের বর্তমান ঠিকানা দেয়া হয়েছে ধানমন্ডির ৮ /এ সড়কের ইস্টার্ন হেরিটেজ, রমনার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের ৪৫ নম্বর বাসা ও চট্টগ্রামের রাউজানের সূত্রাপুর।

এর আগে ৩ অক্টোবর ওমর ফারুক চৌধুরীর ব্যাংক হিসাব তলব করে বাংলাদেশ ব্যাংক। তিন কার্যদিবসের মধ্যে তার নামে থাকা সব হিসাবের লেনদেন তথ্য, বিবরণীসহ সব পাঠাতে ব্যাংকগুলোকে চিঠি দেয় বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট।

দূর্নীতিতে সংশ্লিষ্টতার দায়ে গতকাল যবলীগের পদ থেকে অব্যাহতি দেওয়া হয় ওমর ফারুক চৌধুরীকে।

পূর্ববর্তি সংবাদমাদক ব্যবসার দায়ে বরিশালে এসআই-এর ৫ বছর সশ্রম কারাদণ্ড
পরবর্তি সংবাদঅনুমতি না পাওয়ায় ঐক্যফ্রন্টের আগামীকালের সমাবেশ স্থগিত