টেক্সাসে কলেজ পার্টিতে ২ জনকে গুলি করে হত্যা, আহত ১৬

ইসলাম টাইমস ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি কলেজ পার্টিতে বন্দুকধারীর হামলায় ২ জন নিহত ও ১৬ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, স্থানীয় সময় রোববার (২৭ অক্টোবর) ভোরে টেক্সাসের গ্রিনভ্যালির টেক্সাস এঅ্যান্ডএম বিশ্ববিদ্যালয়ের পাশে একটি কলেজ পার্টিতে এই হামলার ঘটনা ঘটে।

টেক্সাস এঅ্যান্ডএম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানানো হয়। পাশাপাশি এই ঘটনা ক্যাম্পাসের বাইরে ঘটেছে বলে দাবি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এ ঘটনায় ক্যাম্পাসের কোনো শিক্ষার্থী জাড়িত আছে কিনা সেটি এখনও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানতে পারেনি।

এদিকে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে।

টেক্সাস পুলিশ জানায়, ঘটনাস্থলে পৌঁছে তারা এই হামলার সঙ্গে সংশ্লিষ্ট কাউকে পায়নি। তবে তদন্ত এখনও চলমান।

তবে এ ঘটনায় পার্টির ভেনু মালিক বলেন, ঘটনার আগের দিন এঅ্যান্ডএম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের একদল শিক্ষার্থী পার্টির  জন্য ভেনুটি ভাড়া করেন।

এ ঘটনায় হান্ট রিজওনাল মেডিকেল সেন্টার কর্তৃপক্ষ থেকে আহতদের ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় তদন্ত চলমান বলে হাসপাতাল কর্তৃপক্ষ আহতদের পরিচয় জানায় নি।

পূর্ববর্তি সংবাদমাদরাসা শিক্ষার্থীদের যে ছবি বহি:র্বিশ্বেও প্রশংসিত
পরবর্তি সংবাদকাশ্মির দখলের প্রতিবাদে বিশ্বজুড়ে কালোদিবস পালিত