ইসলাম টাইমস ডেস্ক: মুসলিম বিশ্বের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাকেন্দ্র দারুল উলুম দেওবন্দের মজলিসে শূরার তিন দিনব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ২২-২৪ তারিখে দারুল উলূমে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাজেট নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। লাইব্রেরি এবং নতুন নিসাব নিয়েও বৈঠকে আলোচনা হয় বলে জানা গেছে। তবে দারুল উলুমের পক্ষ থেকে কোনো প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে বলে জানা যায়নি।
বৈঠকে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মাওলানা বদরুদ্দীন আজমল, মাওলানা গোলাম মুহাম্মদ বাস্তনবী, মাওলানা আবদুল আলীম ফারুকী, মাওলানা ইশতিয়াক আহমদ, মাওলানা মালিক ইবরাহীম, মাওলানা হাকীম কালিমুল্লাহ, মাওলানা রহমতুল্লাহ কাশ্মীরী, মুফতি আহমদ খানপুরি, মাওলানা আনোয়ারুর রহমান, মাওলানা আনযার হুসাইন মিয়া দেওবন্দী, মাওলানা মাহমুদ রাজস্থানী, মুফতি নিজামুদ্দীন খামোশ গুজরাট, মাওলানা আবদুস সামাদ, দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানি, সদরুল মুদাররিসীন মুফতি সাঈদ আহমদ পালনপুরি।
সূত্র: বাসীরাত অনলাইন
















