ইসলামী বিশ্ববিদ্যালয়ে নৃত্যানুষ্ঠান, কুরআন তিলাওয়াতের মাধ্যমে সূচনা

ইসলাম টাইমস ডেস্ক: ইসলামী বিশ্ববিদ্যালয়ে নৃত্যানুষ্ঠান, তাও আবার কুরআন তিলাওয়াতের মাধ্যমে সূচনা- অবিশ্বাস্য হলেও এ জঘন্য কাজটিই ঘটেছে বাংলাদেশের একটি ইসলামিক ইউনিভার্সিটিতে। এ ঘটনায় মর্মাহত হয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ে এখন তার লক্ষ্যের বিপরীতে চলছে। নৃত্যানুষ্ঠান ইসলামী সংস্কৃতির পরিপন্থী। সেই নৃত্যানুষ্ঠানেই কুরআন তেলাওয়াত সমীচীন না। এটা ধর্মের সঙ্গে হঠকারিতা এবং পবিত্র কুরআনের অবমাননা।’

জানা যায়, গতকাল শনিবার বেলা ১১টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে নৃত্য প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে কুরআন তেলাওতের পর প্রশিক্ষক ও প্রশিক্ষিত শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করেছে।

অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া রহমান বলেন, ‘অনুষ্ঠনের প্রথম অংশে আলোচনা সভা থাকায় কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু করা হয়েছে। ভিসির নির্দেশে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য প্রোগ্রামগুলোর মত এটি করা হয়েছে।’

প্রসঙ্গত, গত ২৬ থেকে ৩০ অক্টোবর টিএসসিসির ১০৬ নম্বর কক্ষে নৃত্য প্রশিক্ষণ কর্মশালা অয়োজন করে ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র। এতে প্রশিক্ষণ প্রদান করে কলকাতা থেকে আসা সোমা গিরি। ৫ দিন ব্যাপী এ কর্মশালার সমাপনী দিনে টিএসসিসিতে নৃত্যনাট্যের আয়োজন করা হয়। আর আয়োজনের শুরুতে রাখা হয় কুরআন তেলাওত। তেলাওত করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ড. আ স ম শোয়াইব আহমেদ।

এসময় মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে প্রো-ভিসি অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা ও ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার এস এম আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।

 

 

পূর্ববর্তি সংবাদলেখক হওয়ার সুখদুখ
পরবর্তি সংবাদগাজীপুরে একই পরিবারের ৬জনের ইসলাম গ্রহণ