বিদেশে নারী শ্রমিক প্রেরণ: সংসদে তোপের মুখে প্রবাসীকল্যাণমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: বিদেশে নারী শ্রমিক পাঠানো নিয়ে তোপের মুখে পড়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী মো. ইমরান আহমেদ। সংসদের প্রশ্নোত্তর পর্বে এ নিয়ে তাকে একের পর এক প্রশ্নের মুখোমুখি হতে হয়।

আজ মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ ঘটনা ঘটে। এ সময় তাকে বিরোধী দলের একাধিক এমপি বিদেশে কর্মরত নারী শ্রমিকদের ওপরে যৌন নির্যাতনের বিষয়ে প্রশ্ন করেন।

এ সময় জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু ও কাজী ফিরোজ রশীদের আক্রমণাত্মক প্রশ্ন করেন। এছাড়াও জাতীয় ঐক্যফ্রন্টের বহিষ্কৃত এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ সৌদিতে নারী শ্রমিক পাঠানোর বিরোধিতা করে বক্তব্য রাখেন। সম্পৃরক প্রশ্ন করতে গিয়ে তারা এ বিরোধিতা করেন।

এমপিরা দাবি করেন, বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুঁড়ি নয় যে, নারীদের সম্ভ্রমহানির জন্য বিদেশে পাঠাতে হবে। এর পরিবর্তে বেশি করে পুরুষ শ্রমিক পাঠানোর কথা বলেন তারা। নারী কর্মীদের বিদেশে পাঠানো বন্ধের দাবি জানান তারা।

জাতীয় পার্টির এমপি কাজী ফিরোজ রশীদ বলেন, মন্ত্রী বললেন রিক্রুটিং এজেন্ট বিদেশে লোক পাঠায়। তাহলে উনাদের দায়িত্বটা কী? প্রবাসী কল্যাণ মন্ত্রীর দায়িত্বটা কী? আমাদের মা বোনদের আমরা পাঠিয়ে দিচ্ছি, ওখান থেকে যৌন নির্যাতনের শিকার হয়ে, নানান রকম অন্যায় অত্যাচারের শিকার হয়ে তারা লাশ হয়ে ফিরে আসে। এ পর্যন্ত ছয় থেকে সাতশ লাশ এসেছে এবং তাদের সবারই লেখা থাকে এটা স্বাভাবিক মৃত্যু। ওখানে পোস্টমর্টেম যে হয় সেটাও বাংলাদেশের অ্যাম্বাসি দেখে না। একই রকমের পোস্টমর্টেম করে তারা।

পূর্ববর্তি সংবাদবাবরী মসজিদের স্থানে মন্দির নির্মাণের কর্তৃত্ব নিয়ে হিন্দু সংগঠনগুলোর মধ্যে চলছে বাকযুদ্ধ
পরবর্তি সংবাদপ্রাচীন যুগের সীরাত রচনা-৪ : যাদুল মাআদ